1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Title :
দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬ তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে দুটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান টানা দুই দফা কমার পর ঊর্ধ্বমুখী সোনার বাজার, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে শ্যামপুর সুগার মিলস বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ, প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: মোয়াজ্জেম হোসেন আলাল

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান

  • আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১.০১ পিএম
  • ১২৬ Time View

এ.কে পালাশ, কুমিল্লা প্রতিনিধি: অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেশের সকল ইউনিটের মধ্যে ‘ক’ গ্রুপে ৩য় স্থান অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ।

মঙ্গলবার (১২ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস এ আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

২০২৫ সালের অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান এবং অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করেন মোঃ আলী হোসেন ফকির, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ।

কুমিল্লা জেলা পুলিশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন মোঃ আনিসুজ্জামান, পুলিশ সুপার, কুমিল্লা।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান এবং পেশাদারিত্বের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। বিশেষ করে জেলা পুলিশের ক্রাইম বিভাগসহ সকল ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কুমিল্লা জেলা পুলিশের এ অর্জনে জেলার বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com