1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‌্যাবের ৩ জনকে কান ধরে উঠবস

  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬, ১০.৫২ পিএম
  • ২১৭ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতোয়া পূর্ব পাড়ায় র‌্যাবের তিনজনকে পিটিয়ে আহত করে কান ধরে উঠবস করায় গ্রামবাসী। র‌্যাব ৯ এর পরিচয় দানকারি র‌্যাব সদস্যরা হলেন হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ (বিজিবি), কনস্টবল মো: কাজল মিয়া (পুলিশ) ও কনস্টবল মো: আব্দুল মালেক (পুলিশ) বলে জানা গেছে। তারা বর্তমানে নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, (অজ্ঞাত ও ভিডিওতে চেহারা দেখা যায়নি।) একজন লোক র‌্যাবের উল্লিখিত তিন জন সদস্যকে মারমুখি অবস্থায় কানে ধরে শপথ করাচ্ছেন আর কোনো দিন যেনো খাগাতোয়া গ্রামে না আসে। এ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ভয়ের উদ্রেক হয়েছে। এ ঘটনার পর পুরুষ শূ্ণ্য গ্রামে আতংকিত নারী ও শিশুরা।

স্থানিয় মেম্বার ও চেয়ারম্যানদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাদের মুঠোফোনটি বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সের প.প. ডা. হাবিবুর রহমান জানান, আহতরা হাসপাতালে এলে উনাদেরকে আমরা র‌্যাব ৯ এর পরিচয়ে চিকিৎসা সেবা দেই। বর্তমানে উনারা আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মোরশেদুল আলম জানান, খাগাতোয়া গ্রামের ঘটনায় তদন্ত চলছে। এ বিষয়ে তদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com