1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

রাঙ্গামাটিতে ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনপদ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬.২২ পিএম
  • ২১৬ Time View

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার: রাঙ্গামাটিতে ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে উত্তাল হয়ে উঠেছে জনপদ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেতাকর্মীদের উদ্দেশ্য -অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও অ্যাডভোকেট পনির সহ সিনিয়রনেতৃবৃন্দ।

​বিতর্কিত কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ এবং নজিরবিহীন স্লোগানে দিনভর রণক্ষেত্রে পরিণত হয় জেলা শহরের প্রধান প্রধান সড়ক।

রবিবার (৩ মে)২৬ খ্রিঃ
বেলা ১১ঃ০০টার দিকে রাঙ্গামাটি পৌরসভা এলাকা থেকে ছাত্রদলের ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি বনরুপা পেট্রোল পাম্পসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।
এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কের মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এর ফলে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, যাতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী- যাত্রী ও পর্যটকরা।​বিক্ষোভ চলাকালীন নেতাকর্মীদের স্লোগানে উঠে আসে কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অনৈতিক লেনদেনের গুরুতর অভিযোগ।
বিক্ষুব্ধ কর্মীরা উচ্চকণ্ঠে স্লোগান দিতে থাকেন।
চাঁদা লাগলে চাঁদা নে -নাসির তুই নতুন কমিটি দে, আইফোন লাগলে আইফোন নে -নাসির তুই নতুন কমিটি দে, বিক্ষোভকারীদের দাবি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যোগ্য নেতৃত্বকে বাদ দিয়ে ব্যক্তিগত স্বার্থে এই ‘পকেট কমিটি’ অনুমোদন দিয়েছেন।​
আন্দোলনরত ছাত্রদল নেতাদের অভিযোগ, সদ্য ঘোষিত কমিটিতে সংগঠনের গঠনতন্ত্র পুরোপুরি লঙ্ঘন করা হয়েছে।
তাদের প্রধান অভিযোগগুলো হলো।​
অছাত্র ও বিবাহিত ছাত্রসংগঠন হওয়া সত্ত্বেও কমিটিতে বড় একটি অংশ অছাত্র ও বিবাহিত।
​বিতর্কিত নেতৃত্ব অপহরণ ও চাঁদাবাজির মতো ফৌজদারি মামলার আসামিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।​ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন রাজপথের দীর্ঘদিনের পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে (সুবিধা-বাদী)দের জায়গা দেওয়া হয়েছে বলে তাদের দাবি।​
সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
নিরাপত্তার স্বার্থে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।​
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শীর্ষ পদধারী নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি।
তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল না করলে রাঙ্গামাটি’তে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।​সর্বশেষ অবস্থা বর্তমানে যান চলাচল স্বাভাবিক হলেও শহরের দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com