বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

দর কমেছে পাইওনিয়র ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৬১ Time View

বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর কমেছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে। বুধবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে ১.৯৩ শতাংশ কমেছে।

পাইওনিয়র ইন্স্যুরেন্স সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ৯ টাকা ১০ পয়সা বা ১০.৮৭ শতাংশ কমেছে। তবে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসাব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।

সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ৮৩ টাকা ৭০ পয়সা। ১০ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ৭৬ টাকা ১০ পয়সা। এর বিপরীতে বুধবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৭৪ টাকা ৬০ পয়সা। এ হিসেবে শেয়ারটির দর ১ দশমিক ৫০ পয়সা বা ১ দশমিক ৯৭ শতাংশ কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS