1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

নবীনগরে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের মিছিল ও পথ সভা

  • আপডেট : শনিবার, ২ মে, ২০২৬, ১০.৩৮ পিএম

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা শ্রমিক দল ও তার অঙ্গ-সংগঠনের উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বিশাল মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২রা মে ২০২৬ খ্রিষ্টাব্দ) বৃষ্টিভজা বিকালে নবীনগর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. জাবেদুল ইসলাম জাবেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শাহ আলম বেপারীর সঞ্চালনায় পথ সভাটি অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর সংসদীয় আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান এমপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, নবীনগর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সোহেল, ডা. ইদ্রিস, নবীনগর উপজেলা যুব দলের সভাপতি প্রার্থী মঞ্জুরুল হক মনজু, নবীনগর উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক হাজী মো. কাউছার আহমেদ, নবীনগর উপজেলা শ্রমিক দলের সদস্য কাউছার আহমেদ, আবুল বাশারসহ নবীনগর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাসহ অন্যান্যরা।

নবীনগর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. জাবেদুল ইসলাম জাবেদ বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে আমরা স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা শ্রমিকের ন্যায্য অধিকার পেয়েছি। আমরা এখনো মেহনতি শ্রমিকের অধিকার আদায়ে কাজ করছি, ইনশাল্লাহ করে যাবো।

এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান এমপি বলেন, আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকারের আন্দোলন এখনো করতে হচ্ছে। অটোরিকশা শ্রমিকদের কাছ থেকে যে চাঁদা নেয়া হতো আমি তা বন্ধ করেছি। যাতে কিছুটা হলেও লাঘব হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com