1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Title :
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

আফগানিস্তানের কাবুল ও উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে চার স্থানে বোমা হামলা, নিহত ১১

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১.০৯ পিএম
  • ১৪৬ Time View

আফগানিস্তানের রাজধানী কাবুল ও উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে চার স্থানে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। বুধবার কাবুলে এই বোমা হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাবুলে বুধবার রাতে মসজিদে বোমা বিস্ফোরণে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

তবে রাজধানী শহরের একটি হাসপাতালের টুইটে বলা হয়েছে, মসজিদে বিস্ফোরণে পাঁচজন নিহত ও ২২ জন আহত হন।

কাবুলে তালেবান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, হজরত জাকারিয়া (আ.) মসজিদে এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর আহত ব্যক্তিদের উদ্ধারে মসজিদে ছুটে যায় কয়েকটি অ্যাম্বুলেন্স।

তিনি বলেন, ‘মাগরিবের নামাজের জন্য লোকজন মসজিদে জড়ো হলে বিস্ফোরণের ঘটনা ঘটে।’

এছাড়া বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফে ৩টি মিনিবাসে বিস্ফোরণের ঘটনা ঘটে। মিনিবাসগুলোতে রাখা ডিভাইস বিস্ফোরণে ৯ জন নিহত ও ১৫ জন আহত হন।

তালেবান নিযুক্ত প্রাদেশিক মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com