1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Title :
পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা পেট পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে নাভানা ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু এগ্রো সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলে প্রধানমন্ত্রীর সহায়তা চান পোশাক মালিকেরা কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট

ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) সহযোগিতায় বিশ্বাস করে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১১.১৩ এএম
  • ১১৯ Time View

ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) সহযোগিতায় বিশ্বাস করে এবং পুঁজিবাজারের সংশ্লিষ্ট সংস্থাসমুহের মধ্যে একটি অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে খুবই আশাবাদী।

ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর উদ্দোগে “অংশীদারিত্বের মাধ্যমে পুঁজিবাজারকে শক্তিশালী করণ ” প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (২৬ মে ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সন্ধ্যায় “বিএসইসি, বিএপিএলসি এবং সিএমএসএফ-এর মধ্যে একটি ত্রিপক্ষীয় সংলাপের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সিএমএসএফের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) এর সভাপতি এম আনিস উদ দৌলা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উক্ত অনুষ্ঠানে তালিকাভুক্ত সমস্ত ইস্যুকারী কোম্পানির সংশ্লিষ্ট প্রতিনিধি এবং অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত থাকবেন। এ আয়োজনে ইস্যুকারী কোম্পানীর সংশ্লিষ্ট প্রতিনিধিরা তাদের মতামত এবং অভিজ্ঞতা বিনিময় করবেন ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে।

উল্লেখ্য যে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়নের জন্য তিন বছরের অধিক সময়ের জন্য অদাবিকৃত/ অ-বন্টনকৃত নগদ বা স্টক লভ্যাংশের উপর ভিত্তি করে সিএমএসএফ গঠন করে। বিএসইসি এর সার্বিক নির্দেশনা অনুযায়ী এবং ইস্যুকারী কোম্পানিগুলোর সর্বোচ্চ সংস্থা বিএপিএলসি-এর সহযোগিতায় উক্ত ত্রিপক্ষীয় সংলাপের আয়োজন করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com