1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

১ কোটি টাকা শ্রমিক কল্যাণ তহবিলে দিল ডিএসই

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২, ৭.৫৬ পিএম
  • ২৪৪ Time View

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে এক কোটি ৪ লাখ ৯৩ হাজার ৪৬১ টাকা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেড।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬ এর ধারা ১৪ এবং বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) এর ধারা ২৩৪(১) (খ) অনুযায়ী ডিএসই ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরের জন্য এই টাকা সরকারের ফান্ডটিতে জমা দিয়েছে।

আজ বুধবার (২৫ মে) ডিএসই থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডিএসইর শ্রমিক কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলের জন্য সংরক্ষিত ১ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৪৬১ টাকার একটি চেক গত সোমবার (২৩ মে) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম জেবুন্নেছা করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (যুগ্ম সচিব) গোকুল কৃষ্ণ ঘোষ এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু হাসনাত মঈনউদ্দিন এবং ডিএসইর শ্রমিক কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান কাজী মামুন, ডিএসইর মহাব্যবস্থাপক ছামিউল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক ও ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, জ্যেষ্ঠ ব্যবস্থাপক ও ট্রাস্টি বোর্ডের সচিব আহসান হাবিব এবং ট্রাস্টি বোর্ডের সদস্য নাদিয়া আফরিন লিজা উপস্থিত ছিলেন৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com