1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

নড়াইলের নড়াগাতীতে রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণে থানায় অভিযোগ 

  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২.০৫ পিএম
  • ১৪০ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা  ইউনিয়নের যোগানিয়া গ্রামে  জমা জমি নিয়ে পূর্বের শত্রুতার জের ধরে রেকর্ডীয় জমি জোরপূর্বক দখল ও প্রায় ৪০ টি গাছ কাঁটার অভিযোগ উঠেছে নিজাম মোল্যা (৪৫), এবং শরিফুল ইসলাম মোল্যার বিরুদ্ধে।

ইটের রাস্তার পশ্চিম পাশে যোগানিয়া মৌজার খতিয়ান ৬২৯, এবং ১২১৯ নং দাগের ১২ শতক জমি আনুমানিক দীর্ঘ ১২ বছর নেওয়া দলিলমূলে খরিদ করে ভোগদখলে আছেন ভুক্তভোগী তুষার কান্ত সিকদার (৪৬)। তিনি ওই গ্রামের মৃত বিরেন্দ্রনাথ সিকদারের ছেলে।

ভুক্তভোগী তুষার কান্ত সিকদার অভিযোগে আরো উল্লেখ করেছেন, জমা জমি নিয়ে পূর্বের শত্রুতার জেরে  ১০-০৪-২৬ বিকাল ৩ টায় উক্ত বিবাদী এবং মোঃ হাবিবুর রহমান (বাবলু) মিলে জোর পূর্বক আমার এবং ছোট ভাই বিধান সিকদার (৩৮), এর গলায় অস্ত্র ধরে  ৩০০ টাকার ফাকা ষ্টাম্পে সাক্ষর নেয়। আমি বাধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। ১৫-০৪-২৬  সকাল ১০টায় আমার অনুপস্থিতিতে বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে আমার জমিতে ইট এনে ঘর নির্মাণ শুরু করে। একই তারিখ সন্ধা ৭টায় আমি বাড়িতে এসে উক্ত জমিতে ঘরের ডোয়া গাথা এবং গাছ কাটা দেখে বিবাদীদের সাথে যোগাযোগ করলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জমিতে গেলে আমাকে খুন করে ফেলবে বলে হুমকি দেয়। এ বিষয়ে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গদের জানিয়ে কোন প্রতিকার পাই নাই।

এ বিষয়ে অভিযুক্ত মো : শরিফুল মোল্যা বলেন, ২ বছর পূর্বে তুষার কান্ত সিকদারের নিকট থেকে ১০ কাঠা জমি ক্রয় করি। সেই জমি তাদের শরিকদের হওয়ায় আমার দলিল করা জমি টেকেনি। গ্রাম্য শালিসের মাধ্যমে সবাই বলে বর্তমান যেখানে ঘর তুলছি সেখানে ঘর তুলতে এবং দুই মাস পর এই জমি সে লিখে দিবে।  ষ্টাম্পে লিখিত আছে জমি পরিমাণ, ও টাকার পরিমান ও সময়। জমি লিখে দিলে ষ্টাম্প ফেরত দিতে হবে। তিনি আরো বলেন আমি জোরপূর্বক দখল করে ঘর নির্মান করিনি।

এ বিষয়ে নড়াগাতী থানার ওসি মো আব্দুল রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ ও পাঠাইছি। দুই পক্ষকে বসতে দিন দেওয়া হয়েছে । আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবো। সমস্যা সমাধান না হলে তারা মামলা করলে আমরা আইনী সহায়তা করবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com