1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

ক্রাউন সিমেন্টে ৪৬ লাখ শেয়ার উপহার দিচ্ছেন ভাইস চেয়ারম্যান

  • আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১.৪৮ এএম
  • ১৬৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি’র ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর কবির তাঁর স্ত্রী, পুত্র ও দুই কন্যাকে বিপুল সংখ্যক শেয়ার উপহার দেবেন। যার মোট সংখ্যা ৪৬ লাখ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, মোঃ আলমগীর কবির বর্তমানে কোম্পানিটির ৮৪ লাখ ২৭ হাজার ৭৫টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি ৪৬ লাখ শেয়ার হস্তান্তর করবেন। তাঁর স্ত্রী কামরুন নাহারের নামে ১৫ লাখ শেয়ার, ছেলে রায়হানুল কবিরের নামে ২৫ লাখ শেয়ার, কন্যা রাইসা কবির ও নুসাইবা কবিরের নামে ৩ লাখ করে শেয়ার উপহার দেওয়া হবে। আলোচিত চার জনই কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার। ইতোমধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ শেয়ার উপহার দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে শেয়ার উপহার দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএসইতে ক্রাউন সিমেন্টের শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ছিল ৪৯ টাকা ৫০ পয়সা। এ হিসেবে ৪৬ লাখ শেয়ারের মূল্য দাঁড়ায় ২২ কোটি ৭৭ লাখ টাকা।

২০১১ সালে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ক্রাউন সিমেন্টের পরিশোধিত মূলধন ১৪৮ কোটি ৫০ লাখ টাকা, মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮৫ লাখ টাকা। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটি ২১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সে বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১০ টাকা ৩০ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com