1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Title :
কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টিসিবির মজুত বাড়াতে ৯ হাজার টন ছোলা ও ১ কোটি লিটার তেল কেনার অনুমোদন শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়ার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১.২০ পিএম
  • ২০২ Time View

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়ার লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৫ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মীর আক্তার হোসেন লিমিটেডের দর বেড়েছে ৫ দশমিক ৮১ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিক্স, স্কয়ার নিট কম্পোজিট, ড্যাফোডিল কম্পিউটারস, ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং, কে অ্যান্ড কিউ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও এপেক্স স্পিনিং ও নিটিং মিলস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com