1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

মুন্নু গ্রুপের তিন কোম্পানির ৩৮ লাখ শেয়ার পেলেন আফরোজা খানম

  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১১.০২ পিএম
  • ১৮০ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত মুন্নু গ্রুপের তিন কোম্পানিতে প্রয়াত মায়ের নামে থাকা মোট ৩৮ লাখ ৪৪ হাজার ৩৪৪টি শেয়ার পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। উত্তরাধিকার সূত্রে পাওয়া ওইসব শেয়ারের বাজারমূল্য বর্তমানে ১৮ কোটি টাকার বেশি।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে ৩টি পৃথকভাবে উল্লেখিত শেয়ার হস্তান্তর হওয়ার তথ্য প্রকাশ করেছে।

কোম্পানি তিনটির দেওয়া তথ্য অনুযায়ী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের মা এবং মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী হুরন নাহার রশিদ গত ১ মার্চ মারা যান। হুরন নাহার রশিদের মৃত্যুর পর তার হাতে থাকা মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ও মুন্নু ফেব্রিকসের শেয়ার উত্তরাধিকার সূত্রে আফরোজা খানমের কাছে হস্তান্তর করা হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রয়াত হুরন নাহার রশিদের কাছ থেকে মুন্নু অ্যাগ্রোর ৮৪ হাজার ২৪৭টি, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ ৬৮ হাজার ৪০৯টি এবং মুন্নু ফেব্রিকসের ২৬ লাখ ৯১ হাজার ৬৮৮টি শেয়ার আফরোজা খানমের নামে হস্তান্তরিত হয়েছে। হুরন নাহার রশিদ ছিলেন মুন্নু গ্রুপের এ তিন কোম্পানির উদ্যোক্তা পরিচালক। তার অবর্তমানে তিনি তারই কন্যা ও বর্তমান বিএনপি সরকারের মন্ত্রী আফরোজা খানমকে উত্তরাধিকার মনোনীত করে যান। সেই হিসেবে তার মৃত্যুর পর এসব শেয়ার উত্তরাধিকারের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com