1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Title :
৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক

আলমডাঙ্গায় বৈশাখী আয়োজনে রক্তাক্ত ঘটনা: পান্তা ভাত নিতে গিয়ে মারধরের অভিযোগ, (সিএ) সোহেল রানা অভিযুক্ত

  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৪.৫৩ পিএম
  • ২০৯ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায়  পহেলা বৈশাখের সরকারি উৎসবের আনন্দ মুহূর্তেই রূপ নেয় সহিংস ঘটনায়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে পান্তা ইলিশ বিতরণ চলাকালে এক সাধারণ ব্যক্তিকে মারধরের মতো গুরুতর অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যানের (সিএ) সোহেল রানার বিরুদ্ধে।

গতকাল (মঙ্গলবার), সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনায় সনেট আলী (৫৮), নামের এক ব্যক্তি নাক ফেটে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন। তিনি পৌর এলাকার স্টেশনপাড়ার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।

প্রত্যক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায় , পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে পান্তা ভাত ও মাছ বিতরণ চলছিল। ওই সময় খাবার নিতে গেলে সনেট আলীকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সিএ সোহেল রানা বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে পড়ে এবং সেখানে মারধরের ঘটনা ঘটে বলে দাবি করা হয়। ঘটনার পরপরই সনেট আলী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

আহত সনেট আলীর পরিবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেছে , কোনো উসকানি ছাড়াই একজন সরকারি কর্মচারী ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছেন। তারা ঘটনার দ্রুত , নিরপেক্ষ ও কঠোর তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারীর বরাতে জানা যায় , অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে অতীতেও প্রশাসনিক প্রভাব খাটানো, সাংবাদিকদের তথ্য নিতে বাধা দেওয়া এবং খারাপ আচরণের অভিযোগ রয়েছে।

ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে , সরকারি অনুষ্ঠানে এমন আচরণ চরম দায়িত্বহীনতা এবং প্রশাসনিক শৃঙ্খলার চরম লঙ্ঘন।

অন্যদিকে অভিযুক্ত সোহেল রানা ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন। তবে স্থানীয়দের একটি অংশ তার এই ব্যাখ্যা মানতে নারাজ।

এ বিষয়ে জেলা প্রশাসক লুৎফুন নাহার জানিয়েছেন , বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে এখন একটাই দাবি দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করে দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হোক , এবং তাকে বদলি করা হোক যাতে সরকারি দায়িত্বে থেকে কেউ আর ক্ষমতার অপব্যবহার করার সাহস না পায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com