1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

বৃষ্টিতে পন্ড খেলা

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২, ৪.৪৬ পিএম
  • ১৯৬ Time View

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের পুরোটা সময় দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। দ্রুতই বাংলাদেশের ৫ উইকেট তুলে নেয়ার সঙ্গে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৪৩ রান তুলেছে সফরকারীরা। বাংলাদেশের চেয়ে ২২২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটিং করছে দিমুথ করুনারত্নের দল।

দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন মিরপুরের উইকেট থেকে সকালে বাড়তি সুবিধা পেয়েছেন পেসাররা। সেই ধারণা বজায় রেখে দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন এবাদত হোসেন। দিনের দ্বিতীয় বলেই কাসুন রাজিথাকে ফিরিয়েছেন ডানহাতি এই পেসার। অফ স্টাম্পের লেংথ ডেলিভারিতে বোল্ড হয়েছেন রাজিথা। বল হাতে ৫ উইকেট নেয়া রাজিথা ফিরেছেন ব্যাট হাতে শূন্য রানে।

দিনের শুরু থেকেই আঁটসাঁট বোলিং করছিলেন সাকিব আল হাসান। তবে উইকেটের দেখা পাচ্ছিলেন না বাঁহাতি এই স্পিনার। শেষ পর্যন্ত উইকেট নেয়ার সঙ্গে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন সাকিব। দুইবার জীবন পেয়ে সেঞ্চুরি পথে হাঁটতে থাকা দিমুথ করুনারত্নেকে ফিরিয়েছেন তিনি। বাঁহাতি এই স্পিনারের টসড আপ ডেলিভারিতে বোল্ড হয়েছেন করুনারত্নে। মূলত ব্যাট ও প্যাডের মাঝে বেশ খানিকটা ফাঁকা থাকায় সেখান দিয়ে বল স্টাম্পে আঘাত করে। তাতে ৮০ রানে সাজঘরে ফেরেন শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক।

এদিকে সকাল থেকে খানিকটা মেঘলা ছিল মিরপুরের আকাশ। সময় যত বেড়েছে মিরপুরের বাতাস ততই ভারী হয়েছে। বেলা ১২ টা ২ মিনিটে শেষ পর্যন্ত বৃষ্টি নামে। তাতে বৃষ্টি বাধায় বন্ধ হয় খেলা। দুই ঘণ্টার বেশি সময় পর মিরপুরে থেমেছে বৃষ্টি। আপাতত মাঠকর্মীরা মাঠ খেলার উপযোগী করে তোলায় ব্যস্ত। বেলা তিনটা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে দ্বিতীয় সেশনের খেলা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com