1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Title :
Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার

বিএসইসি খুলবে অফিসিয়াল ফেসবুক পেজ

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২, ৪.২০ পিএম
  • ১৮৫ Time View

দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর নাম ব্যবহারসহ বিভিন্নভাবে গুজব ছড়িয়ে সাধারন বিনিয়োগকারীদের সঙ্গে একটি শ্রেণী প্রতারণা করে আসছে। এবার সেই প্রতারণারোধে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভেরিফাইড ফেসবুক পেজ ও লিংকডইন আইডি খোলার উদ্যোগ নিয়েছে।

নিজেদের স্বার্থ হাসিলের জন্য এক শ্রেণীর প্রতারক বিনিয়োগকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সিকিউরিটিজের দর উত্থান-পতনে প্রভাবিত করার জন্য গুজব ছড়িয়ে থাকে। নিয়ন্ত্রক সংস্থা অবশ্য তা প্রতিরোধে আইনগত পদক্ষেপও নিচ্ছে। এরইমধ্যে মাহবুবুর রহমান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের প্রভাবিত করার কাজে ব্যবহৃত বিভিন্ন ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে।

এবার বিনিয়োগকারীদেরকে সঠিক তথ্যের নিশ্চয়তা দিতে বিএসইসির নামে অফিসিয়াল ফেসবুক খোলা হবে। যাতে বিনিয়োগকারীরা সঠিক তথ্য পান এবং নিয়ন্ত্রক সংস্থার নামে ভুয়া ফেসবুক পেজে ছড়ানো গুজব সর্ম্পক্যে জানতে পারেন। তবে নিয়ন্ত্রক সংস্থা নিজস্ব ফেসবুক পেজ খোলার পাশাপাশি তাদের নামে অবৈধভাবে ব্যবহার করা ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেবে।

অথচ শেয়ারবাজারে বিএসইসির নাম/ লোগো ব্যবহৃত কোন ফেসবুক বা অন্য কোন সোস্যাল মিডিয়া পেইজ খোলা অবৈধ। এ কারনে কমিশনের নাম ও লোগো ব্যবহৃত যেসকল ফেসবুক, লিংকডইন, টুইটার সচল রয়েছে, সেগুলো অচিরের বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ারবাজার নিয়ে বেআইনিভাবে কমিশনের নাম ও লোগো ব্যবহার করে আসছিল এমন দুটি পেজ এর মধ্যে রয়েছে- https://www.facebook.com/bsecbangladesh ও https://www.facebook.com/SECBD/

এসব বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ কেউ সাধারন বিনিয়োগকারীদেরকে প্রভাবিত করে। যারা বিভিন্ন গুজব ছড়িয়ে থাকে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদেরকে সঠিক তথ্য প্রাপ্তি ও গুজব থেকে দূরে রাখতে কমিশন অফিসিয়ালি ফেসবুক পেজ ও লিংকডইন আইডি খোলার উদ্যোগ নিয়েছে। যা খুবই দ্রুত খোলা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com