বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের চার দেশের অঞ্চলজুড়ে আতঙ্ক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

করুনারত্নে ফিরলেন সাকিবের ঘূর্ণিতে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১০২ Time View

শতক ছোঁয়া হলো না শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের। ব্যক্তিগত ৮০ রানে ইনিংসে সাকিব আল হাসানের দ্বিতীয় শিকার হয়ে ফিরে গেছেন তিনি।

সাকিবের অফ স্টাম্পের বাইরে পিচ করে বড়সড় বাঁক খেয়ে ভেতরে ঢোকা বলের লাইন না বুঝেই খানিকটা সামনে ঝুঁকে ব্যাট চালান করুনারত্নে। আর তাতেই ব্যাট আর প্যাডের ফাঁক গলে বল গিয়ে আঘাত হেনেছে মিডল স্টাম্পে। শতক থেকে ২০ রান দূরত্বেই সাজঘরের পথ ধরতে হয়েছে তাকে।

ঢাকা টেস্টে বুধবার (২৫ মে) সকালে দিনের দ্বিতীয় বলেই নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে হারিয়েছিল শ্রীলঙ্কা। এবাদত হোসেনের অফ স্টাম্প তাক করে করা বল ঠেকাতে ব্যর্থ হয়ে কোনও রান না করেই বোল্ড হয়ে ফিরেছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৫৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান করেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রানের চেয়ে এখনো তারা ১৯৫ রানে পিছিয়ে আছে। চট্টগ্রাম টেস্টে ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মেস করা অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৪ বলে ১২) ও ধনঞ্জয়া ডি সিলভা (৮ বলে ৫) নিয়ে ক্রিজে আছেন।

এদিকে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পড়েছিল বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে মুশফিকুর রহিম ও লিটন দাসের ২৭২ রানের রেকর্ড জুটিতে সেই বিপর্যয় সামাল দিয়ে ৩৬৫ রান স্কোরবোর্ড জমা করে বাংলাদেশ। মুশফিক ইনিংস শেষে অপরাজিত ছিলেন ১৭৫ রানে, লিটন দাস রাজিথার বলে আউট হওয়ার আগে করেছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৪১ রান।

জবাবে ব্যাট করতে নেমে দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো উদ্বোধনী উইকেটে দ্রুতগতিতে ৯৫ রান তুলে নিয়ে দলকে ভালো শুরু এনে দেন। শেষ সেশনে এবাদত ও সাকিব সাল হাসান লঙ্কানদের দুই উইকেট তুলে নিলেও ক্যাচ মিসের খেসারত দিয়ে দিনশেষে আক্ষেপ সঙ্গী হয়েছিল বাংলাদেশের। ২ উইকেটে ১৪৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল সফরকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS