1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা পেট পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে নাভানা ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু এগ্রো সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলে প্রধানমন্ত্রীর সহায়তা চান পোশাক মালিকেরা কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু

৫৬ পয়েন্ট ১ ঘণ্টায় উধাও

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২, ১২.০৪ পিএম
  • ১৬৭ Time View

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৬৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৩৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮ টির, দর কমেছে ২২৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১১৫ কোটি ২১ লাখ ৯৩ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ১৯৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১০৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫ টির, দর কমেছে ৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ৩১ লাখ ৬২ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com