1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১১.৩১ এএম
  • ২৬৭ Time View

ক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান চালানোর অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর দেশজুড়ে চলা এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ শনিবার (২৮ মার্চ) সকালে তাকে হেফাজতে নেয় পুলিশ। খবর বিবিসির।

সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে। এই অস্থিরতা তদন্তে গঠিত একটি প্যানেল তাদের বিরুদ্ধে ‘ফৌজদারি অবহেলা’র জন্য মামলা করার সুপারিশ করার পর এই পদক্ষেপ নেওয়া হলো।

গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে ‘জেন-জি’ বা তরুণ প্রজন্মের হাত ধরে এই বিক্ষোভ শুরু হয়। পরে তা দুর্নীতি, বেকারত্ব ও স্থবির অর্থনীতির বিরুদ্ধে এক বিশাল গণআন্দোলনে রূপ নেয়।

পুলিশের গুলিতে অন্তত ৭৬ জন বিক্ষোভকারী নিহত হন, যার মধ্যে ৮ সেপ্টেম্বর স্কুল ড্রেস পরা এক কিশোরসহ ১৯ জন প্রাণ হারান।

দমনপীড়নের প্রতিবাদে ক্ষুব্ধ জনতা সংসদ ভবন, থানা ও বিভিন্ন দোকানে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় ৯ সেপ্টেম্বর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন ৭৪ বছর বয়সী অলি।

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৩৫ বছর বয়সী সাবেক র‍্যাপার বালেন শাহ শপথ নেওয়ার মাত্র একদিন পরই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। বালেন শাহের দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) ৫ মার্চের নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে ইতিহাস গড়েছে।

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং (যিনি নিজেও এই বিক্ষোভের একজন প্রধান মুখ ছিলেন) এই গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নেই… এটা কারও বিরুদ্ধে প্রতিশোধ নয়, কেবল ন্যায়বিচারের সূচনা।’

কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, অলি ও লেখককে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া চালানো হবে। যদিও কেপি শর্মা অলি এর আগে এই তদন্ত কমিশনের সিদ্ধান্তকে ‘চরিত্র হনন এবং ঘৃণার রাজনীতি’ বলে প্রত্যাখ্যান করেছিলেন। সাবেক পুলিশ প্রধান চন্দ্র কুবের খাপুং-এর বিরুদ্ধেও গ্রেপ্তারি সুপারিশ করেছে কমিশন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com