1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Title :
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক ও পুঁজিবাজার নিরাপত্তা দেয়ার স্থান হালিশহর থানার দেয়াল ও মহেশ খালের গার্ড ওয়াল আজ মৃত্যুকূপ কুমিল্লা বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গাজীপুর থেকে গ্রেপ্তার বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন- এমপি মনজুরুল ইসলাম চামড়া খাত হতে পারে ১২ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্প ​”যে জিয়া মিশে আছে জনতার স্পন্দনে, মৃত্যুর সাধ্য নেই তারে বাঁধে মরণের বন্ধনে,” মোঃ বাশার আজাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাজাই মং মারমা ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য আজ শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী বিশ্বকাপের ২৬ সদস্যের দল প্রকাশ করল আর্জেন্টিনা

বেসরকারি ব্যাংকগুলোকে সুদ মওকুফের সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২, ১০.৩৭ এএম
  • ১৭৩ Time View

এখন থেকে দেশের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো আয় খাত বিকলন করে সুদ মওকুফ করতে পারবে না। তবে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো আগের আয় থেকে সুদ মওকুফ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন |

মঙ্গলবার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

সুদ মওকুফ সংক্রান্ত নীতিমালা অবলোপন করা ঋণের সুদ মওকুফের ক্ষেত্রেও প্রযোজ্য হবে কি-না বিষয়টি স্পষ্ট করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সুদ মওকুফের বেসরকারি ও বিদেশি মালিকানাধীন ব্যাংকের সুদ মওকুফের শর্তও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

এতদিন সব খাতের ব্যাংকের আয় খাত বিকলন করে সুদ মওকুফ করা যাবে না বলে নির্দেশনা ছিল। নতুন নির্দেশনায় বেসরকারি ও বিদেশি মালিকানাধীন ব্যাংকের জন্য এ শর্ত তুলে নেওয়া হয়েছে। এখন শুধু রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের আয় খাত বিকলন করে সুদ মওকুফ করতে পারবে না।

এতে বেসরকারি ব্যাংকের পরিচালকরা একে অন্যের কাছ থেকে সুদ মওকুফ সুবিধা নিতে যে অপতৎপরতা শুরু করেছে, তাদের সুবিধা করে দিল বাংলাদেশ ব্যাংক।

তবে ব্যাংকের পরিচালক, তাদের পরিবারের সদস্য ও পরিচালকদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুদ মওকুফের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা জুড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যাংক আয় খাত থেকে সুদ মওকুফ করেছে। ব্যাংকগুলো যেসব সুদ মওকুফ করছে তা বেশ আগের। এসব সুদ ব্যাংকগুলো আয় খাতে নিয়ে মুনাফা করেছে, এর বিপরীতে সরকারকে করও দিয়েছে। আবার এই মুনাফা থেকে শেয়ারধারীদের লভ্যাংশও দিয়েছে। ফলে ব্যাংকগুলো কোন হিসাব থেকে এই মওকুফ সুদ সমন্বয় করবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে।
সাধারণত ব্যাংকের ঋণ ও সুদকে আলাদা করে হিসাব করা হয় না। এখন মওকুফ করার জন্য সুদের আলাদা হিসাব বের করে মওকুফ করছে ব্যাংকগুলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com