1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Title :
গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

আমান ফিডের চেয়ারম্যান ও এমডি জেলে, শেয়ারের দামে বড় পতন

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২, ১০.৩৫ এএম
  • ১৭১ Time View

জালিয়াতির এক মামলায় জেলে গিয়েছেন তালিকাভুক্ত কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এ খবরের পরদিন বাজারে কোম্পানির শেয়ারের দাম কমেছে সার্কিটব্রেকারের সর্বোচ্চ সীমায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডে এ ঘটনা ঘটেছে।

একই উদ্যোক্তাদের অপর কোম্পানি আমান কটন ফাইবার্সের শেয়ারের দামও এদিন সর্বোচ্চ সীমার কাছাকাছি কমেছে।

বেসরকারি যমুনা ব্যাংকের করা এক মামলায় গত সোমবার (২৩ মে) আদালত জেলহাজতে পাঠিয়েছেন আমান ফিডের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম ও পরিচালক তৌফিকুলকে। এ ঘটনার তীব্র প্রভাব পড়ে আমান ফিড ও আমান গ্রুপের তালিকাভুক্ত অপর কোম্পানি আমান কটন ফাইবার্সের শেয়ারে।

ঘটনার পরদিন মঙ্গলবার (২৪ মে) ডিএসইতে আমান ফিডের শেয়ারের দাম কমেছে ১ টাকা ৯০ পয়সা। দরপতনের হার ৪ দশমিক ৯২ শতাংশ।

বিদ্যমান সার্কিটব্রেকার অনুসারে, এক দিনে কোনো কোম্পানির শেয়ারের দাম ৫ শতাংশের বেশি কমতে পারে না।

এদিন ডিএসইতে আমান কটন ফাইবার্সের শেয়ারের দাম কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৪০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com