1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ইসরাইলে ইরানের সরাসরি হামলা

  • আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১১.২৬ পিএম
  • ২১৯ Time View

এবার দখলদার ইসরাইলের ভূখন্ডে সরাসরি আঘাত হেনেছে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অত্যাধুনিক ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ব্যর্থ করে দিয়ে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে দক্ষিণাঞ্চলীয় শহর আরাদের একটি জনবহুল আবাসিক এলাকায়।

স্থানীয় সময় শনিবার (২১ মার্চ) গভীর রাতে ঘটা এই হামলায় মুহূর্তেই একটি ভবন ধসে পড়ে রণক্ষেত্রে পরিণত হয় চারপাশ।

এ ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে দুইবার চেষ্টা চালানো হলেও ইন্টারসেপ্টরগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। কেন এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করেনি, তা নিয়ে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

হামলার শিকার আরাদ শহরের কেন্দ্রস্থলে ৯টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৩টি পুরোপুরি বিধ্বস্ত হওয়ার পথে। ইসরাইলি জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড আদম’ জানিয়েছে, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা অত্যন্ত গুরুতর, যার মধ্যে ৫ বছর বয়সী এক শিশুও রয়েছে।

এদিকে, এই হামলার দায় স্বীকার করে ইরান জানিয়েছে, এটি তাদের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে সাম্প্রতিক হামলার সরাসরি জবাব। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই রাতটিকে ‘জাতির জন্য এক কঠিন পরীক্ষা’ হিসেবে অভিহিত করেছেন এবং উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে ইসরাইলের শিক্ষা মন্ত্রণালয় রোববার ও সোমবার দেশজুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com