1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Title :
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড

মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত

  • আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৫.০০ পিএম
  • ২৩৮ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান উল্টে রাস্তার পাশের খালে পড়েছে। এতে এক নারী ও এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। রোববার (২২-মার্চ) ভোর রাতে মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়ন পরিষদের পাশে এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। মহাসড়কের ঢাকামুখী লেনের ডান পাশে একটি ডিআই পিকআপ খালে উল্টে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, গত রাতে বা ভোরের কোনো এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। পরে সকাল সাড়ে আটটার দিকে রেকার দিয়ে পিকআপটি উদ্ধার করা হয়।

তখন গাড়ির কেবিনের ভেতর থেকে এক নারী, ১২ বছর বয়সী এক কিশোর এবং দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com