1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

কুমিল্লায় যাত্রীবাহি বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২.২৬ পিএম
  • ২৪৩ Time View

সুজন চন্দ্র দাস, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে ফরহাদ হোসেন নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর বাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ (২৫) দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের পুটিয়া গ্রামের ফখরুল ইসলামের ছেলে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ আসামানিয়া রায়পুর এলাকার একটি সড়ক থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠছিলেন। এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে বাসের চাকার নিচে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফরহাদের মৃত্যু হয়। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্বার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার জানান, নিহত ফরহাদের মরদেহ থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা যায়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com