1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Title :
দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার গ্রাহক আস্থায় মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১,৬৭৮ কোটি টাকার নতুন আমানত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত নিউইয়‌র্কের লং আইল্যান্ডের বেল‌মো‌রে তিরা‌শিয়ানদের এক মিলন‌মেলা অনু‌ষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার খুলনা জেলা দাকোপে জমি দখলের অভিযোগ: বৈধ মালিককে অস্ত্রের মুখে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাড়তি ভাড়া ঠেকাতে হোসেনপুরে প্রশাসনের অভিযান, সিএনজি জব্দ ৪৬.৭০ কোটি টাকার ঋণ শেয়ারে রূপান্তরে ‘না’ বলল বিএসইসি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ আলম: বাংলাদেশ ব্যাংক

বইমেলায় গীতিকার ও নাট্যকার রিজভীর “সময়ের প্রতিধ্বনি”

  • আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২.০৮ পিএম
  • ১১৭ Time View

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গীতিকার ও নাট্যকার রেজাউর রহমান রিজভীর প্রথম প্রবন্ধের বই “সময়ের প্রতিধ্বনি”। এটি লেখকের ৮ম গ্রন্থ। বইটি প্রকাশ করেছে সাদামাটা। আর পাওয়া যাচ্ছে বইমেলার ৮০ নং স্টলে ধ্রুপদী পাবলিকেশনস এ। বইটির প্রচ্ছদ করেছেন অপূর্ব খন্দকার। বইটির মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা।

বইটি প্রসঙ্গে  রেজাউর রহমান রিজভী বলেন, আমার লেখা সর্বশেষ বই প্রকাশ হয়েছিল ২০২১ সালের একুশে বইমেলাতে। এরপর নানাবিধ কারণে গত পাঁচ বছর আমার কোন বই প্রকাশ হয়নি। সেই খরা কেটে এবারের বইমেলাতে প্রকাশিত হল আমার অষ্টম গ্রন্থ “সময়ের প্রতিধ্বনি”। বইটি প্রকাশের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুবর ও পরিচালক ওয়ালিদ আহমেদের কাছে। তার সদিচ্ছা ও একনিষ্ঠ সহযোগিতা ছাড়া বইটি এত দ্রুত বইমেলাতে আনা সম্ভব ছিল না। এছাড়া রকমারিসহ অন্যান্য অনলাইন প্লাটফর্মেও বইটি পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, “সময়ের প্রতিধ্বনি” বইতে লেখকের বিভিন্ন বিষয়ের উপর ২০টি প্রবন্ধ রয়েছে। প্রবন্ধগুলোতে প্রাসঙ্গিক রেফারেন্স ও নানাবিধ তথ্য-উপাত্ত যুক্ত রয়েছে, যা পরবর্তীকালে গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে সহায়ক হবে। লেখক আশা করছেন, পাঠক ও গবেষকদের কাছে প্রবন্ধগুলো চিন্তার খোড়াক জোগাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com