1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

‘গিভ টু গেইন’ প্রতিপাদ্যে কমিউনিটি ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০.৪৬ পিএম
  • ১৬৮ Time View

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ঢাকাসহ আশপাশের এলাকায় কমর্রত ব্যাংকের নারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “Give to Gain”

অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এক শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

তিনি তার বক্তব্যে বলেন, ব্যাংকের নারী কর্মীরা প্রতিষ্ঠানের অগ্রগতির নীরব শক্তি এবং ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা। প্রতিদিন তাদের নিষ্ঠা, সহমর্মিতা ও সাহসিকতা ব্যাংকের কাজকে আরও অর্থবহ করে তোলে এবং সেবায় মানবিকতা যোগ করে।

তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি শুধু দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়; এটি প্রতিষ্ঠানের সংস্কৃতি গঠন, আস্থা সৃষ্টি এবং উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভবিষ্যতে নারীদের কর্মতৎপরতায় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ব্যাংকের নারী কর্মীদের মতামত, চিন্তা এবং নেতৃত্ব আগামী দিনে আরও উজ্জ্বলভাবে বিকশিত হবে। নারীরা যখন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যায় ও নেতৃত্ব দেয়, তখন সেই প্রতিষ্ঠান দৃঢ়তা, উদ্ভাবন এবং লক্ষ্যপূরণের শক্তি লাভ করে।

এ সময় তিনি উল্লেখ করেন, ব্যাংকের মানবসম্পদ বিভাগ সবসময় মর্যাদা রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং এমন একটি নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ- যেখানে প্রত্যেক নারী নির্ভয়ে ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন।

তিনি সকল ব্যাংক কর্মীদের- নারীদের প্রতি উৎসাহ, সুযোগ ও আস্থা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এতে প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যৎ হবে আরও আশাব্যঞ্জক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com