সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) নিযুক্ত হওয়ায় ডিআরইউ’র অভিনন্দন ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন-এর চুক্তি ডিপোজিট ও রিকভারি মান্থ উপলক্ষে প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন SICIP এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শুরু করল কমিউনিটি ব্যাংক; ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.- এর অডিট কমিটির ১২৭তম সভা অনুষ্ঠিত রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা   বিএনপি সহ বিভিন্ন সংগঠন শেরে বাংলার সমাধিতে শ্রদ্ধা নিবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক ফিন্যান্স প্রোডাক্টস এন্ড সার্ভিসেস’ শীর্ষক কর্মশালা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ধসঢ়; সুপারভাইজরি কমিটির ৫৩তম সভা অনুষ্ঠিত

১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ফাস্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৩৯ Time View

ফাস্টলিড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পারিচালকদের বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (২৪ মে) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়াম রুমে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ক্ষতিগ্রস্তরা বলেন, ফাস্টলিড সিকিউরিটিজ ডুপ্লিকেট সফটওয়্যার ব্যবহার করে জালয়াতির মাধ্যমে তারা বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করে দেয়। ফাস্টলিড সিকিউরিটিজ হতে আমরা কখনো কোনো এসএমএস পেতাম না এবং কোনো মেইলও পেতাম না। তাদের কাছে জানতে চাইলে তারা বলতেন, দ্রুত সবকিছু সমাধান হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরা অন্যান্য হাউজে বিও একাউন্ট করে শেয়ার ট্রানস্ফার করতে চাইলে তা পারিনি। পরে জানতে পারি বিএসইসি থেকে ফাস্টলিড সিকিউরিটিজের লেনদেন ২০২১ থেকে বন্ধ রয়েছে। হাউজ বন্ধ থাকলেও ডুপ্লিকেট সফটওয়্যার ব্যবহার করে শেয়ার লেনদেন করতেন তারা।

তারা বলেন, গত ২০ জানুয়ারি আমরা সিআরও সিএসই বরাবর শেয়ার হস্থান্তরের জন্য আবেদন করি। সিডিবিএল থেকে আমাদের জানানো হয় আমাদের একাউন্টে কোনো শেয়ার নেই। আমরা বাধ্য হয়ে বিএসইসিতে অভিযোগ করি, আমাদের শেয়ার অন্য হাউজে ট্রান্সফার করার জন্য। দীঘদিন অতিবাহিত হলেও চিটাগাং স্টক এক্সচেঞ্জ আমাদের কোনো শেয়ার হস্তান্তর করেনি।

বিনিয়োগকারীরা আরও বলেন, আমাদের ৩০ জন বিনিয়োগকারী থেকে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছে তারা। আমরা এখন পথে বসার উপক্রম হয়েছি। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিএসইসি এবং সিএসইতে যোগাযোগ করার পরেও কেউ আমাদের কোনো সদুত্তর দেয়নি। বাধ্য হয়ে আমরা সংবাদ সম্মেলন করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS