1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১১.০৯ পিএম

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী বলেছেন,  দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন। দেশের মানুষকে কষ্ট থেকে মুক্তি দিতে না পারলে আগামীতে শ্রমিক অভ্যুত্থান হবে। ওই অভ্যুত্থানে এনসিপি-জামায়াতসহ সকল দেশ বিরোধীচক্র ভেসে যাবে।

নতুনধারা বাংলাদেশ এনডিবি নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জস্থ আশকাস কিচেনে অনুষ্ঠিত ‘নিরাপদ-দেশ-সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা নতুনধারার সমন্বয়ক মনির জামানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, আফতাব মন্ডল, হাশেম মোল্লা, ঈমান আলী প্রমুখ। এসময় কলামিস্ট মোমিন মেহেদী রচিত ‘সাংবাদিকতা’ গ্রন্থটি সংবাদযোদ্ধা সোনিয়া দেওয়ান প্রীতি, মাহবুবুর রহমান রাতুল ও আশিক আহমেদ মিঠুর হাতে উপহার হিসেবে তুলে দেয়া হয়। এসময় প্রধান অতিথি মোমিন মেহেদী আরো বলেন, নারায়ণগঞ্জের উত্থান-পতনের রাজনীতি থেকে শিক্ষা নেয়া উচিৎ। তা না হলে ওসমান পরিবার গেছে যেই পথে, এখনকার ক্ষমতার প্রভাবশালীরাও যাবে সেই পথে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com