1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫.২৭ পিএম
  • ১৫৬ Time View

ঢাকা, ৪ মার্চ ২০২৬: দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং শান্তা হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় বর্তমান ইকবাল টাওয়ার থেকে সরিয়ে আধুনিক, পরিবেশবান্ধব ও ঢাকা শহরের সর্বোচ্চ টাওয়ার (৪০ তলা) শান্তা পিনাকল ভবনে স্থানান্তরিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান; স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নূরুল আলম, সিজিআইএ; ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মনজুর মফিজ; শান্তা হোল্ডিংস লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন এম. হাবিবুল বাসিত, চিফ এক্সিকিউটিভ অফিসার; এম. আনিসুল হক, এক্সিকিউটিভ ডিরেক্টর, গ্রুপ ফাইন্যান্স; মোহাম্মদ শিহাব আহমেদ, চিফ সেলস অফিসারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান বলেন, “রাজধানীর সর্বাধুনিক ও সর্বোচ্চ ইমারতে প্রিমিয়ার ব্যাংকের এই স্থানান্তর ব্যাংকটির বিবর্তনে একটি অতি উল্লেখযোগ্য পদক্ষেপ যা ব্যাংকটির জন্যে একটি মাইলফলক হয়ে থাকবে ।”

নতুন প্রধান কার্যালয় পিনাকলে উন্নত অবকাঠামো, সম্প্রসারিত কর্মপরিসর এবং আধুনিক সুবিধা ব্যাংকের গ্রাহক ও অংশীজনদের জন্য আরও দ্রুত, কার্যকর ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com