1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Title :
দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার গ্রাহক আস্থায় মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১,৬৭৮ কোটি টাকার নতুন আমানত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত নিউইয়‌র্কের লং আইল্যান্ডের বেল‌মো‌রে তিরা‌শিয়ানদের এক মিলন‌মেলা অনু‌ষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার খুলনা জেলা দাকোপে জমি দখলের অভিযোগ: বৈধ মালিককে অস্ত্রের মুখে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাড়তি ভাড়া ঠেকাতে হোসেনপুরে প্রশাসনের অভিযান, সিএনজি জব্দ ৪৬.৭০ কোটি টাকার ঋণ শেয়ারে রূপান্তরে ‘না’ বলল বিএসইসি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ আলম: বাংলাদেশ ব্যাংক

আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫.১৮ পিএম
  • ১২৯ Time View

ঢাকা, ৪ মার্চ ২০২৬ : বিশ্বের ৮০টিরও বেশি দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ১৭ কোটি মানুষকে ডিজিটাল সংযোগের আওতায় এনেছে হুয়াওয়ে। এর মাধ্যমে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) ‘পার্টনার-টু-কানেক্ট’ (পিটুসি) ডিজিটাল কোয়ালিশনে দেয়া ২০২২ সালের প্রতিশ্রুতিকেও ছাড়িয়ে গেল প্রতিষ্ঠানটি।

বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬ উপলক্ষে আয়োজিত হুয়াওয়ের ‘টেক কেয়ারস ফোরাম’-এ এই ঘোষণা দেন হুয়াওয়ে আইসিটি বিজি-র সিইও ইয়াং চাওবিন। উল্লেখ্য, ২০২৫ সালের মধ্যে ১২ কোটি মানুষকে যুক্ত করার লক্ষ্য থাকলেও নির্ধারিত সময়ের এক বছর আগেই এই মাইলফলক স্পর্শ করেছে প্রতিষ্ঠানটি।

ফোরামে ইয়াং চাওবিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত অগ্রসর হলেও ডিজিটাল বৈষম্য এখনো বড় চ্যালেঞ্জ। তিনি উল্লেখ করেন, “একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই এআই যুগের জন্য উচ্চগতির ডিজিটাল নেটওয়ার্ক এবং শক্তিশালী কম্পিউটিং সক্ষমতা অপরিহার্য।” এই সংযোগ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আর্থিক সেবা প্রাপ্তি আরও সহজ করবে বলে তিনি জানান।

হুয়াওয়ের এই অর্জনের প্রশংসা করে আইটিইউ টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট ব্যুরোর পরিচালক কসমাস জাভাজাভা বলেন, ডিজিটাল ব্যবধান ঘোচাতে উদ্ভাবনী ব্যবসায়িক মডেল এবং টেকসই বিনিয়োগ প্রয়োজন। সর্বজনীন ও অর্থপূর্ণ সংযোগের প্রতি হুয়াওয়ের প্রতিশ্রুতির প্রশংসা করেন তিনি।

হুয়াওয়ের ডিজিটাল অন্তর্ভুক্তি কৌশলের মূল স্তম্ভ দুটি—অন্তর্ভুক্তিমূলক সংযোগ এবং ডিজিটাল দক্ষতা বৃদ্ধি। দক্ষতার ঘাটতি দূর করতে ‘স্কিলস অন হুইলস’-এর মতো উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে ২১টি দেশে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

গ্রামীণ নেটওয়ার্ক উদ্ভাবনের ক্ষেত্রে হুয়াওয়ে এর ‘রুরালকাউ’ (RuralCow) সলিউশনের সাফল্য তুলে ধরে, যা ২০২৫ সালের নভেম্বরে চালু হয়। এমটিএন নাইজেরিয়ার সহায়তায় তৈরি এই সিস্টেমটি মাত্র ১,৫০০ বাসিন্দার ছোট গ্রামেও নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দিতে সক্ষম।

ভবিষ্যতে ডিজিটাল ক্ষমতায়ন ত্বরান্বিত করতে এবং আরও ন্যায়সঙ্গত ডিজিটাল বিশ্ব গড়তে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হুয়াওয়ে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com