1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

সিঙ্গাপুর নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১১.২৫ এএম
  • ১৬৭ Time View

পাকস্থলীর সমস্যা নিয়ে আট দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশে তাকে নিয়ে ঢাকা ছাড়েন তার পরিবারের সদস্যরা।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের ব্যক্তিগত সহকারী নাসির হোসেন বলেন, আজ সকাল সাড়ে ৮টার একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। আব্বাস ভাইয়ের সঙ্গে গেছেন তার স্ত্রী আর দুই ছেলে।

শনিবার (২১ মে) আফরোজা আব্বাস বলেন, পেটের সমস্যা নিয়ে তিন দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস। তার অবস্থা ভালো নয়। এখন পর্যন্ত শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

তিনি আরও বলেন, চিকিৎসকরা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অবস্থার উন্নতি না হলে তার অপারেশন করা লাগতে পারে। সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মির্জা আব্বাস গ্যাস্ট্রিকের সমস্যার কারণে পেট ব্যথা, পেট ফুলে যাওয়াসহ নানা সমস্যায় ভুগছেন বলে উল্লেখ করেন আফরোজা আব্বাস। তিনি বলেন, চিকিৎসা তো চলছে। এখন দেখার বিষয় অবস্থার কতটুকু উন্নতি হয়।

গত ১৭ মে ভোরে পাকস্থলীর অসুস্থতা নিয়ে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। তাকে হাসপাতালে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com