1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৮৮ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান

  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬, ৯.৫৮ পিএম
  • ২০০ Time View

ঢাকা, ০১ মার্চ ২০২৬:
প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধি ও কৌশলগত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ৮৮ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়েছে। কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং দায়িত্ব পালনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে পদোন্নতি প্রদান করা হয়।

বৃহস্পতিবার, ০১ মার্চ ২০২৬, রাজধানীর আইএফআইসি টাওয়ার-এ আয়োজন করা হয় “সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন” শীর্ষক পদোন্নতি প্রদান অনুষ্ঠানের। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত থেকে ৩৩ জন কর্মকর্তার হাতে সরাসরি পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এছাড়াও দেশের বিভিন্ন শাখা ও উপশাখায় ভার্চুয়ালি আরও ৫৫ জন কর্মকর্তার কাছে পদোন্নতি পত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, “একটি প্রতিষ্ঠানের টেকসই অগ্রযাত্রায় দক্ষ ও প্রতিশ্রুতিবদ্ধ মানবসম্পদের বিকল্প নেই।” তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনে কর্মকর্তারা আরও কৌশলগত দৃষ্টিভঙ্গি, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম ও গ্রাহকসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, আইএফআইসি মেধা ও পারফরম্যান্সভিত্তিক ক্যারিয়ার অগ্রগতিকে অগ্রাধিকার দিয়ে এ বছর মার্চ পর্যন্ত ২৭৫ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে পদোন্নতি প্রদান করেছে একটি স্বচ্ছ ও কর্মীবান্ধব নীতি অনুসরণ  করে আসছে, যা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com