মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত এফডিএ’র বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাশনে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে এমপি প্রার্থীকে নিয়ে আলহাজ্ব আবেদ আলী সর্দারের ব্যাপক নির্বাচনী প্রচারণা মাতৃভাষা এবং এর সার্থকতা- ইমতিয়াজ আহমেদ নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ -স্বরাষ্ট্র উপদেষ্টার রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান (৫৫) হত্যা মামলার আসামি কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭৪ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজা’সহ আটক-১ নারীদের প্রতি মনোভাবেই বোঝা যায় কারা দেশ চালাতে চায়: জামায়াত ইঙ্গিতে তারেক রহমান প্রচারনায় ঝড় তুলেছেন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী কালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল অনুষ্ঠিত

মাহির প্রযোজিত সিনেমায় নায়ক তাঁর স্বামী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৩৭ Time View

ঢাকাই সিনেমায় ব্যস্ততা কমেছে অভিনেত্রী মাহিয়া মাহির। লাইট ক্যামেরার সামনে সে ব্যস্ততা অনেকটাই কম। তবে একেবারে অভিনয় ছাড়েননি ‘অগ্নি’ এই অভিনেত্রী। এখন অভিনয়ের পাশাপাশি গাজীপুরে রেস্তোরাঁ ব্যবসায় সময় দিচ্ছেন তিনি। সিনেমা পাড়ায় গুঞ্জন, ধীরে ধীরে নাকি সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন মাহি।

এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে মাহি বলেন, ‘ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি বলে অভিনয় ছাড়ছি, তা নয়। তবে ক্যারিয়ারের এই সময়ে এসে বছরে একটি অথবা দুটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় (সিনেমায় অর্থ লগ্নি করা) নামতে চান ঢালিউডের ‘অগ্নিকন্যা’খ্যাত এই নায়িকা। তাঁর প্রযোজিত প্রথম সিনেমায় নায়ক হিসেবে স্বামী রাকিব সরকারকেই তার প্রথম পছন্দ।

তবে কবে নাগাদ প্রযোজনায় আসতে চান- তা জানাননি মাহি। গত বছরের শেষের দিকে রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। স্বামীর পদবীও নিজের নামে যুক্ত করেন তিনি। তাঁর ফেসবুকে এখন শোভা পাচ্ছে মাহিয়া সরকার মাহি। এ বিষয়ে মাহি বলেছিলেন, “নিজের নামের সঙ্গে স্বামী রাকিব সরকারের ‘সরকার’ পদবি যুক্ত করতে চাইছিলাম। অবশেষে সেটি হয়েছে। এজন্য শোকর করলাম। ”

মাহির স্বামী রাকিব সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকার। রাকিব সরকার গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই। এদিকে মাহিরও এটি দ্বিতীয় বিয়ে। এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। ২০১৬ সালে বিয়ের পর পাঁচ বছর সংসার ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS