1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Title :
আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা ফরিদপুরের ভাঙ্গায় রাতের দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৭টায় কুইজ বক্স বিডির “ওয়ার্ল্ড কাপ ফিভার ২০২৬”, মেগা পুরস্কার Realme C85 Pro ও প্রতি স্টেজে ১০ হাজার টাকা পুরস্কার হবিগঞ্জ ছেলের আঘাতে পিতার মৃত্যু, আটক ৩জন দিনাজপুরের বীরগঞ্জে ৩৩১ জনকে পবিত্র ঈদুল আযহার সহায়তা প্রদান কোরবানির চামড়া সংগ্রহে বড় প্রস্তুতি নিচ্ছে ট্যানারি খাত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৪০ এএম
  • ১৪৫ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি: সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি মো কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের মানবিক, স্বেচ্ছাসেবী ও অধিকার বঞ্চিত শিশুদের সংগঠন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় নগরের মোমিন রোডের সংগঠনের কার্যালয়ে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন।

এসময় তারা বলেন, চট্টগ্রামের সাহসী নেতৃত্বের উজ্জ্বল দুই সংগঠক মো কামাল উদ্দিন ও স ম জিয়াউর রহমান সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ায় সংগঠনের অগ্রগতি ও উন্নয়ন যেমন হবে তেমনি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা বীরোচিত – উত্তরণ ঘটবে। তারা আরও বলেন, সংগঠনকে এগিয়ে নিতে হলে সাহসী নেতৃত্বের ভূমিকায় যোগ্য নেতৃত্বের প্রয়োজন। তাই সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ একমতাবলম্বী হয়ে এগিয়ে এলে সফল হওয়া কোন কঠিন কিছু নয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন মোল্লা, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা মিথি, শিক্ষিকা পান্না আকতার, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল। মতবিনিময় সভার শুরুতে তারা সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি মো কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানকে শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com