বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী ২০২৬ সালে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতের ১০টি প্রবণতার বিষয়ে হুয়াওয়ের পূর্বাভাস ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন শরীয়তপুরের রেনু বেগম ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বাজার উপস্থিতি আরও জোরদার করলো LG ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার সুনামগঞ্জে পর্যটকদের নতুন আকর্ষণ ‘বাচ্চু নগর’: পাহাড় আর ফুলের মিতালীতে মুগ্ধ দর্শনার্থী কুমিল্লা চান্দিনা বাসচাপায় এক নারী নিহত কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪ মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শন বাণিজ্যমন্ত্রীর ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত থাকবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বাজার উপস্থিতি আরও জোরদার করলো LG

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ Time View

ঢাকা, বাংলাদেশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ — LG Electronics ট্রান্সকম ডিজিটালের গুলশান-১ আউটলেটে আয়োজিত এক ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে তাদের উপস্থিতি আরও সুসংগঠিত ও সম্প্রসারিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে । এর মাধ্যমে বাংলাদেশি গ্রাহকদের জন্য প্রিমিয়াম হোম সলিউশন পৌঁছে দেওয়ার অঙ্গীকার আরও শক্তিশালী হলো।

উক্ত আয়োজনের মাধ্যমে LG এবং Transcom Digital–এর মধ্যে একটি Strategic Retail Partnership (স্ট্র্যাটেজিক রিটেইল পার্টনারশিপ)–এর সূচনা হয়। এই সহযোগিতার মূল লক্ষ্য হলো ট্রান্সকম ডিজিটালের দেশব্যাপী রিটেইল নেটওয়ার্ক ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে LG–এর উদ্ভাবনী ও এনার্জি-এফিশিয়েন্ট হোম অ্যাপ্লায়েন্স পণ্যসমূহ গ্রাহকদের নিকট আরও কার্যকরভাবে পৌঁছে দেয়া।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে LG–এর হোম সলিউশনস প্রোডাক্ট ডিরেক্টর মি. হান চাংহো বলেন, “দৈনন্দিন জীবনকে আরও সহজ ও উন্নত করতে উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে LG প্রতিশ্রুতিবদ্ধ। ট্রান্সকম ডিজিটালের সঙ্গে আমাদের এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশি গ্রাহকদের কাছে বিশ্বস্ত বৈশ্বিক প্রযুক্তি আরও কাছে নিয়ে যেতে পারবো।”

ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস মি. রাশেদুল ইসলাম বলেন,
“বিশ্বখ্যাত ব্র্যান্ড LG–এর সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এই সহযোগিতার মাধ্যমে আমাদের প্রিমিয়াম পণ্যের পরিসর আরও সমৃদ্ধ হবে এবং গ্রাহকরা উন্নত প্রযুক্তি ও নির্ভরযোগ্য সার্ভিস সাপোর্ট উপভোগ করতে পারবেন।”

লঞ্চিং অনুষ্ঠানে আনুষ্ঠানিক উন্মোচন, পণ্য প্রদর্শনী এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন LG বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর মিঃ জেরাল্ড ছোন এবং ট্রান্সকম ডিজিটালের চিফ অপারেটিং অফিসার মি. শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই উদ্যোগ LG–ব্র্যান্ডের অবস্থান আরও শক্তিশালী করা, উন্নত রিটেইল অভিজ্ঞতা নিশ্চিতকরণ এবং বাংলাদেশে বাজার সম্প্রসারণের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS