শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর পতনের শীর্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স মায়ের ডাকের লাবনীর বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে টিক্যাবের ৫ দাবি বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা বাতিল, সংসদে বিল পাস ইমাম আলী খামেনির মৃত্যুর ৪০তম দিনে ঢাকায় বিক্ষোভ সাম্রাজ্যবাদী মার্কিনী- ইহুদিদের পণ্য বর্জন করুন: মুহাম্মদ আতা উল্লাহ খান

ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে প্রথম মোটর সাইকেল পেলেন মুন্সিগঞ্জের শাবনুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ Time View

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে প্রথম মোটর সাইকেল পেলেন মুন্সিগঞ্জ জেলার শাবনুর খাতুন। ব্রুনাই প্রবাসী মোহাম্মদ আতিকের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে নিমতলা শাখার গ্রাহক শাবনুর খাতুন এই পুরস্কার পেয়েছেন। ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র‌্যাফেল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, মোঃ মোতাহার হোসেন মোল্লা, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মাহে রমাদান উপলক্ষ্যে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স প্রেরকদের মধ্যে ডিজিটাল র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে (রবি-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটর সাইকেল উপহার দেওয়া হচ্ছে। এছাড়া রেমিট্যান্স গ্রাহকরা কমন গিফট উপহার পাবেন। ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত এ অফার চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS