1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা ফরিদপুরের ভাঙ্গায় রাতের দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৭টায় কুইজ বক্স বিডির “ওয়ার্ল্ড কাপ ফিভার ২০২৬”, মেগা পুরস্কার Realme C85 Pro ও প্রতি স্টেজে ১০ হাজার টাকা পুরস্কার হবিগঞ্জ ছেলের আঘাতে পিতার মৃত্যু, আটক ৩জন দিনাজপুরের বীরগঞ্জে ৩৩১ জনকে পবিত্র ঈদুল আযহার সহায়তা প্রদান কোরবানির চামড়া সংগ্রহে বড় প্রস্তুতি নিচ্ছে ট্যানারি খাত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা

অপব্যয় রোধ ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে-কুমিল্লায়: গণপূর্তমন্ত্রী

  • আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৪৫ এএম
  • ১৫৫ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না। আইন মেনেই সব প্রকল্প বাস্তবায়ন করতে হবে।’

শনিবার বিকেলে কুমিল্লা সার্কিট হাউজ মিলনায়তনে মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের প্রতিজ্ঞা— আমরা আইনের বাইরে গিয়ে কিছু করব না। আইনের শাসন মেনেই চলতে হবে। অতীতে যা ঘটেছে, তা নতুন করে পরিবর্তন করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে যাতে কোনো ব্যত্যয় না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমার মেয়াদকালে আইন মেনে প্রকল্প বাস্তবায়নই প্রাধান্য পাবে।’

সভায় কুমিল্লায় গণপূর্ত বিভাগের অধীনে নির্মাণাধীন স্থাপনা, নতুন প্রকল্প ও চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন মন্ত্রী। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন ব্যবস্থা, অগ্রাধিকার ভিত্তিতে থানাভবন নির্মাণ, কুমিল্লা কারাগারের উন্নয়নসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

জাকারিয়া তাহের সুমন বলেন, ‘অপব্যয় রোধ ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিগত সময়ে নেওয়া স্থগিত বা বন্ধ থাকা প্রকল্পগুলো প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে পুনরায় চালু করা হবে।’

এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, সিটি করপোরেশনের প্রশাসক শাহ আলম, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন জেলার ঊর্ধ্বতন দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com