1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Title :
গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

আইপিওর কোটা পেতে বাজারে থাকতে হবে বাড়তি বিনিয়োগ

  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২, ৬.২২ পিএম
  • ২১৩ Time View

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor) তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত কোটার শেয়ার পেতে চাইলে সেকেন্ডারি বাজারে আগের চেয়ে বেশি বিনিয়োগ থাকতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমে বাজারে তারল্য বাড়ানোর লক্ষ্যে কাট-অফ তারিখে ন্যুনতম বিনিয়োগের পরিমাণ বাড়ানো হয়েছে।

আজ সোমবার (২৩ মে) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির ৮২৪তম কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুসারে, এখন থেকে আইপিওর কোটার শেয়ারে আবেদন বা নিলামে অংশগ্রহণ করতে হলে কাট-অফ তারিখে পেনশন ফান্ড এবং স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি ফান্ড ব্যতিত অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কমপক্ষে ৩ কোটি টাকার বিনিয়োগ থাকতে হবে সেকেন্ডারি বাজারে। এতদিন সর্বনিম্ন ১ কোটি টাকা বিনিয়োগ থাকলেই চলত।

অন্যদিকে পেনশন ফান্ড এবং স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি ফান্ডের ক্ষেত্রে সর্বনিম্ন বিনিয়োগ থাকতে হবে ১ কোটি ৫০ লাখ টাকা, যা এতদিন শুধু ৫০ লাখ টাকা ছিল।

পেনশন ফান্ড এবং স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি ফান্ড ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে নিবন্ধনের ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদনের কপি এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ব্যাংকের লেনদেন বিবরণী পরীক্ষা করে দেখবে। কোনো ফান্ড তার নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে প্রদর্শিত অর্থের অতিরিক্ত কোনো অর্থ আইপিওতে বিনিয়োগ করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com