1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED

প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন

  • আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৫১ পিএম
  • ১৭৬ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে এককভাবে সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি (বিসিআরএস)। একই সঙ্গে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের প্রতিও শুভকামনা জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান জাকির হোসেন ও নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এই জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ গণতন্ত্রের প্রতি জনগণের আস্থার প্রতিফলন। জনগণের প্রত্যক্ষ সমর্থনে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করায় বিসিআরএস’র পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন সরকারের সামনে নানা চ্যালেঞ্জ থাকলেও জনগণের প্রত্যাশা অত্যন্ত উচ্চ। সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা, দুর্নীতি দমন এবং মানবাধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি আশা প্রকাশ করে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার রাজনৈতিক সহনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে।

নেতৃবৃন্দ বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সব দল ও মতের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বিরোধী দলের প্রতি সহনশীল মনোভাব প্রদর্শন এবং সংসদকে কার্যকর বিতর্ক ও নীতিনির্ধারণের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

সংগঠনটির নেতৃবৃন্দ আরও বলেন, তরুণ সমাজের শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং প্রবাসী আয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

শেষে বিসিআরএস নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের প্রতি দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ও স্বচ্ছ নেতৃত্ব প্রদানের আহ্বান জানান এবং নতুন সরকারের সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com