1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত “Transform, Growth & Sustainability”- নতুন উচ্চতার অঙ্গীকারে কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস পালিত- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পর্যটন উন্নয়নের আহ্বান চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে ডিজিটাল গতি আনতে প্রজেক্ট টুমরোর সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.১৭ পিএম
  • ২৭২ Time View

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ – ডিজিটাল ফিন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন জোরদার এবং গ্রাহক অনবোর্ডিং প্রক্রিয়া সহজ করতে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উদ্ভাবনী আর্থিক পরামর্শ সেবা ও প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া সংযুক্ত করে দেশের বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য আনুষ্ঠানিক আর্থিক সেবায় প্রবেশাধিকার সম্প্রসারণে কাজ করবে কমিউনিটি ব্যাংক।

চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংকের কৌশলগত আর্থিক পরামর্শক ও ডিজিটাল সল্যুশন পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেড। এর মাধ্যমে গ্রাহক অনবোর্ডিং প্রক্রিয়া সহজ ও ডিজিটাল করা, অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের কাঠামো শক্তিশালী করা এবং আধুনিক ডিজিটাল ফিন্যান্সিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে সেবার দক্ষতা বৃদ্ধি করা হবে। এই উদ্যোগ গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন, দ্রুত সেবা প্রদান এবং আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর ও বিনিময় করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসকেএম শরিফুল আলম, পিএমপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, সিআইটিও ও হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ডেপুটি হেড অব আরএমডি মো. তানজিম মোর্শেদ ভূঁইয়া, হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব অপারেশনস শরফুদ্দিন মোঃ রেদওয়ান পাটওয়ারী, শেখ পারভেজ মারেকার, হেড অব এজন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, এস বি ইউ, অ্যান্ড ট্রানজেকশন ব্যাংকিং; হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী; হেড অব এগিকালচার শরীফ হাসান মামুন; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্ব দেশের ডিজিটাল রূপান্তর এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com