1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Title :
অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.০৯ পিএম
  • ১৯৪ Time View

মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার: গাজীপুরে বিএনপির মিছিলে যোগ দিতে একটি ঘর থেকে গ্যাস বেলুন বের করার সময় এর বিস্ফোরণ হয়েছে। এতে অনেকেই দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ২১ জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে। ভর্তি করা হয়েছে পাঁচ জনকে। দগ্ধদের বেশিরভাগই তরুণ। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলার টঙ্গী উপজেলার মাজার বস্তি এলাকায় স্থানীয় বিএনপির নির্বাচনি অফিসে এই দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় দগ্ধদের বার্ন ইন্সটিটিউটে আনা হয়। আহতরা হলেন- হৃদয় (২২), রমজান (১৮), তানিস (১৮), হাসনাত (১৮), শ্রাবণ (২০), আকাশ (১৮), রাফি (১২), নিরিয়ন (২২), হাসু (৩৮), নুরু (১৮), সিয়াম (১৬), ইমাম (১৪), বিজয় হাসান (১৬), মারুফ (২২), আল আমিন (২১), রাব্বি (১১), মিনহাজ (১৭), অনিক (২৭), ইমরান (১৭), বিপ্লব (১৭), রুবেল (৩৪)। বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধ সবাই শঙ্কামুক্ত উল্লেখ করে তিনি জানান, আহতদের শরীর পাঁচ থেকে ১০ শতাংশ দগ্ধ হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, বিকেলে টঙ্গীর মাজার বস্তি এলাকায় স্থানীয় বিএনপির নির্বাচনি অফিসে অনেকগুলো গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। দগ্ধদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকায় নেওয়া হয়।টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ, মো. শাহিন আলম জানান, আহত বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য অনুসন্ধান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com