1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

কর্মজীবী নারীদের অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি পেশ

  • আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.০১ পিএম
  • ২২৫ Time View

কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর ও নারীবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদ, বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রার্থিতা বাতিলের দাবিতে আজ রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) “নারীর মর্যাদা রক্ষা জোট”-এর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। স্মারকলিপিটি নির্বাচন কমিশনের আগারগাঁও কার্যালয়ে জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন পদপ্রার্থী ডা. শফিকুর রহমানসহ তার দলের একাধিক সংসদ সদস্য পদপ্রার্থী ভ্যারিফায়েড এক্স (X) অ্যাকাউন্ট ও বিভিন্ন গণমাধ্যমে কর্মজীবী নারীদের সম্পর্কে যে কুরুচিপূর্ণ, অবমাননাকর ও নারীবিদ্বেষী মন্তব্য করেছেন, তা শুধু নারীদের প্রতি চরম অবমাননাই নয়; বরং দেশের কোটি কোটি শ্রমজীবী ও আত্মমর্যাদাশীল নারীর শ্রম, মর্যাদা ও সামাজিক অবদানকে অস্বীকার করার শামিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত মন্তব্যকে পরবর্তীতে ‘হ্যাকিং’-এর ফল হিসেবে দাবি করা হলেও একটি ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বক্তব্যের ক্ষেত্রে এ ধরনের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে কোনো স্বচ্ছ তদন্ত প্রতিবেদন বা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক বক্তব্য এখনো জনসমক্ষে উপস্থাপিত হয়নি। বরং আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যে অসঙ্গতি তথাকথিত ‘হ্যাকিং’ দাবিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে।

নারীর মর্যাদা রক্ষা জোট জানায়, বাংলাদেশের গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন খাতে কর্মরত নারী শ্রমিকরা দীর্ঘদিন ধরে পরিবার, সমাজ ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক সংগ্রামে নারীরা সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করেছেন।

 সেই নারীদের বিরুদ্ধে এমন বক্তব্য সংবিধানস্বীকৃত সমতা, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের চরম পরিপন্থী।

স্মারকলিপিতে জোটের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়—

১) অবিলম্বে উক্ত বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার

২) কর্মজীবী নারী ও নারী শ্রমিকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

৩) ভবিষ্যতে নারীবিদ্বেষী বক্তব্য থেকে বিরত থাকার সুস্পষ্ট অঙ্গীকার

৪) নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রার্থিতা বাতিল

এসময় নেতৃবৃন্দ বলেন, নারীর মর্যাদা ও শ্রমের সম্মান রক্ষায় কোনো আপস করা হবে না এবং কোনো অপশক্তিই নারীর অগ্রযাত্রা রুখতে পারবে না।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন—

লাভলী ইয়াসমীন, নাজমা বেগম, শবনম হাফিজ, রেহেনা বেগম, আখি বেগম, সেলি বেগম, রুনা আক্তার, বেবী বেগম, সাইকা আক্তার, নার্গিস, রেশমা আক্তার, শিমা, পুতুল, সানজিদা, সুফিয়া বেগম, তানিয়া বেগম, বদরুল আলম, আবুল হোসাইন, ফয়েজ হোসেন, সোহেল রানা, তমিজ খান, আতিয়ার রহমান, দুলাল মিয়া,ো সুলতান আহমেদ, খাদিজা বেগম, রাবেয়া আক্তার, মিনারা আক্তার ও নাসিমা আক্তার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com