1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.৩৭ পিএম
  • ২৬১ Time View

দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং শীর্ষস্থানীয় ডিজিটাল ফিনটেক প্ল্যাটফর্ম শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ‘ডিজিটাল ন্যানো ঋণ’ সুবিধা চালু করা হবে।

ঢাকার ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী এবং শেবা ফিনটেক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইলমুল হক।

এই অংশীদারিত্বের মাধ্যমে ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তারা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় জামানতবিহীন ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। সহজ আবেদন প্রক্রিয়া, ই-কেওয়াইসি, দ্রুত অনুমোদন এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে অর্থ বিতরণ ও পরিশোধের সুবিধা এই উদ্যোগকে আরও কার্যকর করবে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আনুষ্ঠানিক অর্থায়নের সুযোগ বৃদ্ধি, নগদ প্রবাহ ব্যবস্থাপনা উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, শেবা পে প্ল্যাটফর্মের নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য ‘ডিজিটাল ন্যানো ঋণ’ সুবিধা চালু করা হবে। এই উদ্যোগে ট্রাস্ট ব্যাংক পিএলসি ঋণদাতা হিসেবে এবং শেবা ফিনটেক লিমিটেড প্রযুক্তি ও সেবাদাতা হিসেবে কাজ করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, এই যৌথ উদ্যোগ দেশের ডিজিটাল ঋণসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নেবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com