1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

স্ট্যান্ডার্ড ব্যাংক- এর ঢাকা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.৫৩ পিএম
  • ২২০ Time View

স্ট্যান্ডার্ড ব্যাংকের ঢাকা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আজিজ এবং বিশেষ অতিথি সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব গুলজার আহমেদ- এর উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত মিটিং এ সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জনাব আজিজ ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি জনাব আহমেদ ব্যাংকের সার্বিক অগ্রগতি ও সাফল্য নিশ্চিত করতে প্রত্যেককে সেবার মনোভাব নিয়ে কাজ করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভাপতি তার বক্তব্যে সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি চলমান দেশীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনের দিক নির্দেশনা প্রদান করেন। সভায় ব্যাংকের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এসকে. সিরাজুল কবির, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোঃ মনসুর আহমেদ, হিউম্যান রিসোর্স ডিভিশনের প্রধান মোহাম্মদ কায়সার আলম মজুমদার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন এফসিএস, হেড অব ট্রেজারি শাহ্ রাহাত উদ্দীন আহমেদ এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মোঃ মুশফিকুর রহমানসহ ঢাকা অঞ্চলের সকল শাখার শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সার্বিক তত্বাবধানে ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের প্রিন্সিপাল মোঃ রফিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com