1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স

টাঙ্গাইলের কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’ মারা গেছেন

  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২, ৯.০৮ পিএম
  • ৩০৩ Time View

টাঙ্গাইলের কৌতুক অভিনেতা আহসান আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গ্রাম বাংলার দর্শকদের কাছে তিনি ‘ভাদাইমা’ নামে বেশ জনপ্রিয়। রবিবার (২২ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফজাল হোসেন ।

আহসান আলী সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামের বাবর আলীর ছেলে।

আহসানের শ্যালক জজ আলী জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন আহসান আলী। এছাড়া তার লিভারেও পানি ছিল। আজ সকালে তিনি হঠাৎ অসুস্থ হলে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার পারিবারিক সূত্র জানায়, আহসান আলী এক সময়ে কৃষি কাজ করে সংসার চালাতেন। প্রায় দুই দশক আগে থেকে কৌতুক অভিনয় শুরু করেন তিনি। ২০ বছর আগে ক্যাসেটের মাধ্যমে ‘ভাদাইম্যা’ হিসেবে পরিচিতি লাভ করেন আহসান আলী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com