1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ভোররাতে লাগা আগুনে বেকারি পুড়ে ছাই, অভিযোগে আটক ১

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.০৯ এএম
  • ১২৮ Time View

মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে একটি বেকারিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে বেকারির মালামালসহ যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে উপজেলার শ্রীপুর রেলস্টেশনের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

যৌথ মালিকানার বেকারিটি স্থানীয় পর্যায়ে ভোগ্যপণ্য সরবরাহ করতো। এ ঘটনায় অগ্নিসংযোগকারী সন্দেহে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বেকারি মালিক পক্ষের লোকজন ও স্থানীয়রা। ওই ব্যক্তির নাম জানা যায়নি।

বেকারির কর্মচারী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর রাতে হঠাৎ বেকারির পূর্ব কোনা থেকে আগুন লাগে। আগুন লাগার পর ভেতরে থাকা শ্রমিকরা দৌড়ে বের হয়ে যায়। তাদের ডাকাডাকিতে সেখানে আশপাশের বাসিন্দারা উপস্থিত হন। নিজেরা আগুন নেভাতে চেষ্টা চালান। একই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাঁরা জানান, আগুনে বেকারির ভেতরে সবকিছু পুড়ে গেছে। তবে দ্রুত লোকজন বেড় হয়ে যাওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি।

বেকারির মালিক পক্ষের একজন রফিকুল ইসলাম রকি বলেন, তাঁরা মনে করেন এটি সহিংসতা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য পাওয়া যাবে। তবে, তার নাম পরিচয় জানতে পারিনি।

শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. খাইরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুটি ইউনিট ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাছির আহমেদ সাংবাদিককে বলেন, একজনকে লোকজন আটক করে পুলিশে দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com