ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে বিভিন্ন মামলায় নারী পুরুষসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যের মাদককারবারি ও সন্দেহভাজন আসামিসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রাত ৩টায় পৌর শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকার ওমর আলীর মেয়ে মনিষা (১৮), একই এলাকার কালা মিয়ার স্ত্রী চায়না বেগম (৬০), মৃত ইসমত মিয়ার ছেলে বাবুল মিয়া (৫৪), মৃত আনার মিয়ার ছেলে মুন্না মিয়া (২০), পণ্ডিত মিয়ার ছেলে সবুজ মিয়া (৩০), মৃত ইব্রাহীম মিয়ার ছেলে মো. রবিন মিয়া (৫২), রিপন মিয়ার ছেলে শরীফ মিয়া (৩০), মোহাম্মদ আলীর ছেলে উজ্জল মিয়া (৩৩) ও উত্তর পাড়া এলাকার মুছা আলমের ছেলে মাসুম আলম (৪০)।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, এক সপ্তাহ যাবত ভৈরবে যৌথ অভিযানে ৪০ জনের অধিক শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারি আটক করা হয়েছে। এদের মধ্যে সন্দরহভাজন আসামিও রয়েছে। আজ ৩ ফেব্রুয়ারি রাত ৩টায় ভৈরব সেনবাহিনী ক্যাম্পের সদস্যদের সহায়তায় পঞ্চবটী পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে নারী পুরুষসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুকুর পাড় একটি বাড়ি থেকে দেড়শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ ভৈরবপুর উত্তর পাড়া এলাকা থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুদ আলমকে গ্রেপ্তার করেছে।
তিনি আরো বলেন, ভৈরবে বেড়ে যাওয়া চুরি ছিনতাই রোধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে ভৈরবে প্রশাসন। আমাদের নিয়মিত অভিযান অব্যহত রয়েছে।