1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

র‌্যাব-১০ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে গ্রেফতার সংঘটিত ডাকাতি মামলার একজন আসামি

  • আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৪৩ পিএম
  • ২৫৯ Time View

সুমন শাহ্, বিশেষ প্রতিনিধি (ক্রাইম): ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন বেজিডাঙ্গা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় তদন্তে প্রাপ্ত একজন আসামিকে র‌্যাব-১০ ও র‌্যাব-৬ এর যৌথ আভিযানিক দল গ্রেফতার করেছে।

গত ১১/০১/২০২৬ তারিখ আনুমানিক রাত ০৩.০০ ঘটিকা হতে ০৪.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন বেজিডাঙ্গা এলাকার একটি বসতবাড়িতে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত ঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রশস্ত্রসহ প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের হাত বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে আনুমানিক ৮,৪৬,৫০০/- (আট লক্ষ ছিচল্লিশ হাজার পাঁচশত) টাকা মূল্যমানের স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

এ ঘটনায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় মামলা নং- ০৪, তারিখ- ১৩/০১/২০২৬ খ্রি., ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড, ১৮৬০ মোতাবেক একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিদের সনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৬ এর সহযোগিতায় অদ্য ০৩/০২/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১৪.২০ ঘটিকার সময় খুলনা জেলার লবণচরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত আসামি মেহেদী খান (৩৩), পিতা- আসাদ খান, সাং- নড়াইল, থানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মেহেদী খান (৩৩)-এর বিরুদ্ধে ডাকাতিসহ মোট ০৪ (চার) টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com