1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

জলঢাকায় গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের এক ভিন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.০০ পিএম
  • ২৫২ Time View

জসিনুর রহমান, স্টাফ রিপোর্টার নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলায় গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ এলাকায় স্কুল প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুইডেন ব্লেকিংস ইনস্টিটিউট অব টেকনোলজির সিনিয়র এসোসিয়েট প্রফেসর ড. শহিদুজ্জামান কুরাইশী। গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হানিফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান জেয়াউল হক, অফিসার ইনচার্জ নাজমুল আলম, পরিচালক আহসানুল হক ডিউক, পরিচালক হেলাল হোসেন চৌধুরী, পরিচালক মাহফুজ আনাম হামিম, শিক্ষানুরাগী আলতাফ হোসেন, আলোকিত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি দিলরুবা বেগম ও গোলনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল ইসলাম প্রমুখ। এসময় অধ্যক্ষ হানিফ সরকার বলেন, এই অঞ্চলে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষে এই গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু হয়েছে। আবাসিক অনাবাসিক দুই পর্যায়ে শিক্ষার্থীদের মেধাবী ও আদর্শ হিসেবে গড়ে তুলতেই আমাদের লক্ষ। যেন নীলফামারীর অভিভাবকগন সন্তানদের নিয়ে রংপুর দিনাজপুরমুখী না হয়। গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিযোগিতায় ৬০ টি ইভেন্টে ৪ শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় বিজয়ী প্রায় ২ শত শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com