মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর স্কুল ভর্তিতে আর থাকছে না লটারি পদ্ধতি এনবিআরের ই–রিটার্নে নিবন্ধন ৫০ লাখের কাছাকাছি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে ইসলামী ব্যাংক থেকে আব্দুল জলিল অপসারিত পদোন্নতিতে প্রাইম ব্যাংকের এএমডি হলেন নাজিম চৌধুরী মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির রাজনীতির লক্ষ্য: তারেক রহমান

রূপগঞ্জে দিপু ভুঁইয়ার ধানের শীষ প্রতীকের গণসংযোগ 

শাকিল আহম্মেদ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ Time View

শাকিল আহম্মেদ,রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-১( রূপগঞ্জ)  আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার ধানের শীষ প্রতীক নিয়ে গণসংযোগ করেছেন।  ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার সদর ইউনিয়নের  মাইফরাস গ্রাম, মধুখালী,পিতলগঞ্জ মণিপাড়া,বাগবের বাজারসহ বিভিন্ন  ওয়ার্ডে এ গণসংযোগকালে ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদে নারায়ণগঞ্জ ১ আসন রূপগঞ্জকে মডেল ও আধুনিক রূপগঞ্জ গড়তে   ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন,উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি নূর নবী ভুঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম,উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল,সাধারণ সম্পাদক জিন্নাত আলী,বিএনপি নেতা মশিউর রহমান টিপুসহ উপজেলা,ইউনিয়ন ও হওয়ার্ডের নেতাকর্মীরা।

বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া ভোটারদের উদ্দেশ্যে বলেন, রূপগঞ্জের মূল সমস্যা মাদক, সন্ত্রাসী, ভূমিদস্যুতা। আমাকে সুযোগ দিলে জনগণকে সাথে নিয়ে ভূমিদস্যু, মাদক কারবারিদের রূপগঞ্জ থেকে বিতাড়িত করবো। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশ গঠনে নানা পরিকল্পনা করেছেন। যার মাঝে সব দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। আমরা রাজধানীর কাছে হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন, সুবিধা পাইনি। প্রয়াত স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল মতিন চৌধুরী রূপগঞ্জকে   পূর্বাচলের মাধ্যমে উন্নয়ন করেছেন। আজকের যত উন্নয়ন তা ওই পূর্বাচল ঘিরে। বর্তমানে রূপগঞ্জ শিল্প নগরী। কিন্তু রূপগঞ্জের বেকার চাকুরী পায় না। আমি সুযোগ পেলে রূপগঞ্জের মানুষকে চাকুরী বাধ্যতামূলক করবো। নারীদের বৈধ গ্যাস সুবিধা দেব। এক কথায় দেশের মাঝে অন্যতম উপজেলায় রূপদেব। তাই ১২ তারিখে সকাল সকাল স্ব পরিবারে ধানের শীষে ভোট দিয়ে কাঙ্ক্ষিত সেবা বুঝে নিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS