1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Title :
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়তে পারে ২০ শতাংশ কুমিল্লা কেন্দ্রীয় কারাগার অন্যত্র স্থানান্তরে শিগগিরই স্থান নির্ধারণের কাজ শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার গ্রাহক আস্থায় মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১,৬৭৮ কোটি টাকার নতুন আমানত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত নিউইয়‌র্কের লং আইল্যান্ডের বেল‌মো‌রে তিরা‌শিয়ানদের এক মিলন‌মেলা অনু‌ষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার খুলনা জেলা দাকোপে জমি দখলের অভিযোগ: বৈধ মালিককে অস্ত্রের মুখে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নতুন আলো সাহিত্য পরিষদের গুণীজন সংবর্ধনা সম্মাননায় ভূষিত হলেন কথাসাহিত্যিক সুলেখা আক্তার শান্তা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৬.৪১ পিএম
  • ১৪১ Time View

নতুন আলো সাহিত্য পরিষদ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা ২০২৬ উদযাপিত হয়েছে ২৪ জানুয়ারি ২০২৬ রাজধানীর সেগুনবাগিচাস্থ কচিকাঁচা মিলনায়তনে। অনুষ্ঠিত এ আয়োজন ছিল সাহিত্যচর্চা ও সাংস্কৃতি বিনিময়ের এক উজ্জ্বল মঞ্চ। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, লেখক, সাহিত্য সংগঠক ও গুণী জনের উপস্থিতিতে মিলনায়তন ছিল মুখরিত। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সাহিত্যিকদের সম্মাননা প্রদান। অনুষ্ঠানে কথাসাহিত্যিক ও গল্পকার সুলেখা আক্তার শান্তা-কে সাহিত্যে অবদানের জন্য সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

সুলেখা আক্তার শান্তা তার অনুভূতি প্রকাশ করে বলেন, এমন স্বীকৃতি একজন লেখকের জন্য অত্যন্ত মূল্যবান। নতুন আলো সাহিত্য পরিষদের এই উদ্যোগ শুধু একজন লেখককে উৎসাহিত করে না, বাংলা সাহিত্যের অগ্রযাত্রাকে নূতন আলোর বর্তিকা হয়ে সম্ভাবনার এক প্রশস্ত পথ তৈরি করবে। সুলেখা আক্তার শান্তার আরো বলেন, লেখকদের স্বীকৃতি তাদের চলার পথে অনুপ্রেরণা যোগায়। সাহিত্য ও সংস্কৃতির আলোয় দেশকে উজ্জ্বল করতে নতুন প্রজন্মের লেখকদের পাশে থাকাই সকলের লক্ষ্য হওয়া প্রয়োজন। তিনি সংগঠনের ও সকলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com